October 14, 2026, 3:46 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক চু ডংইউ।

বুধবার (৭ জুন) রোমে এফএও-এর সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ডংইউ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এফএও-এর মহাপরিচালক গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত ৩৬তম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল কনফারেন্স (এপিআরসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হওয়া বৈঠকের কথা স্মরণ করেন।

পররাষ্ট্রসচিব সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে কৃষি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের চিত্র মহাপরিচালেকর কাছে তুলে ধরেন।

মাসুদ বিন মোমেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব কৃষিতে বিপ্লব সাধনে সহায়তা করছে, যা দেশকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করেছে। তিনি কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণে বাংলাদেশকে সহায়তা করার জন্য এফএও-এর সহায়তা চান।

উভয়পক্ষ প্রায় ৫০ বছরের দৃঢ় অংশীদারিত্বে গভীর সন্তুষ্টি প্রকাশ করে বিশ্বব্যাপী দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলে আগামী দিনে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন।

বৈঠকের পর মহাপরিচালক এফএও-এর সদর দপ্তরে ‘শেখ মুজিব-বাংলাদেশ রুম’-এর নির্মাণের অগ্রগতি পররাষ্ট্র সচিব ও তার সঙ্গে থাকা প্রতিনিধিদের ঘুরে দেখান। এ সময় ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও এফএও-এর স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page