April 1, 2026, 4:37 pm
শিরোনামঃ
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়
এইমাত্রপাওয়াঃ

খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে কাচপুরে বিএনপি নেতাদের মাইক্রোবাসে ডাকাতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছিলেন উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে কাচপুর ব্রিজ সংলগ্ন সাইনবোর্ড এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসে ছিনতাইকারীরা হামলা চালায়।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, আবুল কালাম আজাদ, শওকত হোসেন সগির, নুরুল আমিন বাবুসহ আরও কয়েকজন নেতা।

তারা জানান, ছিনতাইকারীরা মাইক্রোবাস থামিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে। এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। পরে স্থানীয়দের সহায়তায় নেতাকর্মীরা নিরাপদে সরে যান।

কোম্পানীগঞ্জের যুবদল নেতা আনোয়ার হোসেন রিপন জানান, এর আগে বিএনপির নেতাদের একই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

নোয়াখালী জেলা বিএনপির অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন, সড়কে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। পুলিশ যেন দ্রুত দোষীদের আইনের আওতায় আনে।

নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page