September 28, 2026, 5:30 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি : হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে, বিএনপি নেতাদের এমন বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। এটা বিএনপির চরম মিথ্যাচারের একটি অংশ। বেগম জিয়ার নামে মামলা আওয়ামী লীগ সরকার করেনি, করেছিল তত্ত্বাবধায়ক সরকার।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, পৃথিবীর বহু দেশের মধ্যে এই রেল সংযোগ আছে, এগুলো নতুন কিছু নয়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকা শক্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়ন। এটা নিয়ে বিএনপি নেতারা যে বিরোধিতা করছেন তা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না।

তিনি বলেন, সম্প্রতি বিদ্যুৎ নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার কারণ মূলত দুটি। একটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও সরবরাহের লাইনগুলোর কিছু সমস্যা রয়েছে, যার ফলে লোডশেডিং হচ্ছে। আরেকটি হলো বিদ্যুৎ-এর উৎপাদন ব্যয় বেশি। সরকারকে অনেক ভর্তুকিও দিতে হয়। তাই চাপ কমানোর জন্য সরকারকে দফায় দফায় দাম বাড়াতে হয়। তবে এখন অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে, দ্রুতই বিদ্যুতের সব সমস্যা সমাধান হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page