November 22, 2026, 2:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ ; ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে বাবার মরদেহ দাফনে বাধা ; ১৮ ঘণ্টা পর দাফন মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত যশোরের শার্শায় সাড়ে ১২শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক যশোরের শার্শায় কৃষক লীগ নেতা জাকির আটক যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এইমাত্রপাওয়াঃ

খুলনায় ঘরে সিধ কেটে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনার কয়রায় ভবতোষ মৃধা (৪০) নামের এক ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মে) গভীর রাতে বসতঘরে সিধ কেটে প্রবেশ করে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে।

নিহত ভবতোষ মৃধা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের যশো মৃধার ছেলে। তিনি উপজেলার গিলাবাড়ি বাজারে একটি ঔষধের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৮ মে) রাত আনুমানিক ১টার দিকে একদল দুর্বৃত্ত সিধ কেটে তার ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে ভবতোষ মৃধা চিৎকার করলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়।

এসময় বাধা দিতে গেলে তার স্ত্রীকেও কুপিয়ে আহত করা হয় বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় ভবতোষ মৃধাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজার এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, ব্যবসায়ী ভবতোষ মৃধা হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page