September 27, 2026, 1:08 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খুলনা মহানগরীর লবণচরা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ‘নিজ খামার’ এলাকা থেকে পাঁচটি বিদেশী পিস্তল ও গুলিসহ সুরাইয়া পারভীন সুমি নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, নগরীর নিজ খামার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশের একটি যৌথ টহল চলছিল। তল্লাশিকালে প্রথমে দুই নারীর কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পরবর্তীতে অন্য একটি গাড়ীতে তল্লাশি চালিয়ে সুরাইয়া পারভীন সুমি নামের আরেক নারীর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page