November 11, 2026, 1:36 pm
শিরোনামঃ
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠান শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত ১৫ বছরে সারাদেশে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ায় নিকটাত্মীয়দের বিরোধে সংঘর্ষে ২০ জন আহত চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ 
এইমাত্রপাওয়াঃ

খুলনায় এই বছর বেড়েছে পাটের আবাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনার দিঘলিয়া, তেরোখাদা ও ফুলতলায় এই বছর পাটের আবাদ বেড়েছে। পাট অধিদপ্তর থেকে জেলার সবচেয়ে বেশি পাট উৎপাদনকারী উপজেলার কৃষকদের প্রণোদনা দেয়া হয়েছে।

জেলা পাট অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার দু’টি উপজেলার মধ্যে পাইকগাছা উপজেলায় ১ হাজার ৯শ’ কৃষককে ১ কেজি করে পাটবীজ ও ৫ কেজি করে সার দেয়া হয়েছে। এছাড়া ৭৫ জন কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়। অনুরূপ ডুমুরিয়া উপজেলায় চাষিদেরও প্রণোদনা দেয়া হয়েছে।

জেলা কৃষি অফিসের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে জেলার ৯টি উপজেলায় পাটের আবাদ হয়েছে ১৪৪৭ হেক্টর জমিতে। এরমধ্যে তোষা পাট ১৪৪২ হেক্টর, দেশি পাট ৫ হেক্টর। চলতি ২০২৪-২৫ অর্থবছরে মোট পাট আবাদের লক্ষ্যমাত্রা ১৪৫৭ ধরা হলেও এবার আবাদ হয়েছে ১২৫৭ হেক্টর জমিতে। যার মধ্যে তোষা পাট ১২২১ হেক্টর এবং দেশি পাট ৩৬ হেক্টর। লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জন ৮৭ শতাংশ।

সূত্রে আরো জানা গেছে, চলতি অর্থবছরে রুপসা উপজেলায় পাটের আবাদ হয়েছে ২১ হেক্টর জমিতে, বটিয়াঘাটায় ৫ হেক্টর, দিঘলিয়ায় ৪৬ হেক্টর, ফুলতলায় ৯ হেক্টর, ডুমুরিয়ায় ৭৯৬ হেক্টর, তেরোখাদায় ১২৫ হেক্টর, পাইকগাছা ২৫২ হেক্টর, কয়রা ৩ হেক্টর জমিতে।

কৃষি অফিস জানিয়েছে, ২০২৩-২৪ অর্থ বছরে রুপসা উপজেলায় পাটের আবাদ হয়েছিল ৩৬ হেক্টর জমিতে, বটিয়াঘাটায় ১৫ হেক্টর, দিঘলিয়ায় ৩০ হেক্টর, ফুলতলায় ১ হেক্টর, ডুমুরিয়ায় ৮৬৬ হেক্টর, তেরোখাদায় ১২০ হেক্টর, পাইকগাছা ৩৭২ হেক্টর, কয়রা ৩ হেক্টর। এবার প্রতি হেক্টর গড় ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ দশমিক ৯৯ বেল বা ২ হাজার ৭শ’ ৪৩ মেট্রিক টন।

ডুমুরিয়ার পাঠ চাষি এনামুল কবির বলেন, এবার তিনি ৫ বিঘা জমিতে পাট চাষ করেছেন। তবে, অন্তত ১০ বিঘা জমিতে এবার পাট লাগানোর ইচ্ছা থাকলেও প্রচণ্ড তাপমাত্রার কারণে সেটা সম্ভব হয়নি।

ডুমুরিয়া উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা বলেন, উন্নত প্রযুক্তি ভিত্তিক পাট এবং পাট বীজ সম্প্রসারণ প্রকল্পের অধীনে কৃষকদের রাসায়নিক সার, চাষ ও ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রণোদনা দেয়া হয়েছে। সার ও বীজপ্রাপ্ত নির্বাচিত পাট চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট চাষ ও পাট বীজ উৎপাদন, সার দেওয়া, কর্তন, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো, বীজ সংরক্ষণ বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, দক্ষিণবঙ্গে তুলনামূলক পাট চাষ কম হয়। গত বছর লক্ষ্যমাত্রা পূরণ হলেও এবার তা না হওয়ার কারণ হিসেবে আমরা মনে করছি প্রণোদনার অভাব এবং পাট চাষের উপযুক্ত পরিবেশ না পাওয়া। তবে চাষীদের পাটবীজ সংরক্ষণ, বীজ পাট উৎপাদন, উঠান বৈঠকসহ নানা পরামর্শ দিয়ে থাকি। এছাড়া ফরমাল ট্রেডিংয়ের ওপর শতাধিক পাট চাষিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হোসেন পাটের আবাদ কম হওয়ার কারণ হিসেবে বলেন, চলতি বছর পাট আবাদের সময় অতি মাত্রায় তাপমাত্রা বৃদ্ধির কারণে চাষিরা ভালোভাবে আবাদ করতে পারেনি। আবার যখন বৃষ্টি শুরু হয়েছে তখন আবাদেরও উপযুক্ত সময় শেষ হয়ে গেছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page