October 17, 2026, 4:09 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

খুলনায় কৃষি বিভাগের উদ্যোগে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খুলনার দিঘলিয়া উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রেপ্রেনিউরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’র আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩০ জুন বেলা ১১টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই স্কুল কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কিশোর আহমেদ।

কংগ্রেসে মোট ১শ’ জন সদস্য অংশগ্রহণ করেন। এরমধ্যে ৭০ জন কৃষক। বাকি ৩০ জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, মো. আনোয়ারুজ্জামান, মো. কামাল হোসেন, সাগর সরকার প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান মাহামুদ।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page