September 9, 2026, 8:19 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে দিদার সরদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে নগরীর আড়ংঘাটা থানাধীন খাজা খালের রাস্তার পাশের রেল লাইন সংলগ্ন ঝোপের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত যুবক গোপালগঞ্জ জেলার কাশিয়ানি আরাকান্দি এলাকার বাসিন্দা বিনু সরদারের ছেলে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে আড়ংঘাটা থানাধীন লতার বিল সংলগ্ন ঘের থেকে প্রতিদিন রাতে মাছ চুরি হচ্ছিল। মাছ চোরকে ধরার জন্য স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে ঘের পাহারার ব্যবস্থা করে। শুক্রবার গভীর রাতে দিদার নিহার বিশ্বাসের ঘেরে প্রবেশ করে এবং চুরি করার প্রস্তুতি নেওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে। ঘটনাস্থলে তাকে ব্যাপক মারধর করা হয়। সকাল ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান যুবক মারা গেছেন। পরবর্তীতে মরদেহ মর্গে রাখা হয়।

আড়ংঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আহমেদ বলেন, মাছ চোর সন্দেহে ওই যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page