April 6, 2026, 1:20 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে চরমপ‌ন্থি ক্যাডার নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে নিহত শাহীনুর রহমান শাহীন নামে একজন নিহত হয়েছেন। নিহত শাহীন হু‌জি শহীদ হত‌্যা মামলার এজাহারভু‌ক্ত আসামি ও নিষিদ্ধ চরমপ‌ন্থী সংগঠনের ক্যাডার বলে জানিয়েছে পুলিশ।

শ‌নিবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা মহানগরীর বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

শাহীনুর রহমান শাহীন নগরীর দৌলতপুর এলাকার কা‌র্ত্তিককুল এলাকায় বসবাস করতেন। সে বাগেরহাটের রামপালের কাশিপুরের বাসিন্দা আব্দুর রশীদের ছে‌লে।

জানা গেছে, একদল দুর্বৃত্ত শাহীনের ওপর অতর্কিত গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলি লাগায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার ‌হোসেন মাসুম বলেন, আমরা রাত সাড়ে ১১টার দিকে খবর পাই শাহীনুর রহমান শাহীন নামে একজন‌ চরমপন্থী ক্যাডারকে গু‌লি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বিরুদ্ধে হুজি শহীদ হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।

রাতেই কেএমপি ঊদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page