November 22, 2026, 8:55 pm
শিরোনামঃ
যশোরে ছাত্রলীগের সদস্যসহ ১৩ জন আটক শেখ হাসিনার ফেরার গুঞ্জন ; যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে : প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা মানিকগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর গাজায় শিশুদের খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় ৪ জন নিহত আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি ; তাই দাম কমে গেছে : নরেন্দ্র মোদি
এইমাত্রপাওয়াঃ

খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটির মাথার পেছনে ছিদ্র রয়েছে। এতে মাথায় গুলি করে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রূপসা থানার ওসি মো. মাসুম খান নদী থেকে ভাসমান অবস্থায় গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন, রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ (৩৫)। আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয়দের ভাষ্য, ওই মরদেহটি সিংহেরচর গ্রামের রেজাউল করিমের (৩২)।

আঠারোবাঁকী নদী থেকে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় আইচগাতী ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে স্থানীয়রা আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের (সিংহেরচর এলাকা) একটি কলাবাগানের পাশে আঠারোবাঁকী নদীতে ভাসমান অবস্থায় দুইজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, মাথায় গুলি করার পাশাপাশি ওই দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

রূপসা থানার ওসি মাসুম খান বলেন, নিহত দুইজনের মাথার পেছনে ছিদ্র রয়েছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের গুলি করে হত্যা করা হয়েছে। নিহত দুইজনের মধ্যে সোহাগের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া স্থানীয়রা বলছেন, অপর যুবকের নাম রেজাউল করিম। তার পরিচয়ও নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কারা ও কী কারণে তাদের হত্যা করেছে তা দুপুর সাড়ে তিনটা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, ঘটনার কারণ উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তার পুলিশ কাজ করছে।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে নভেম্বর, ২০২৬
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১২ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page