October 9, 2026, 11:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত রাইফেলের গুলিতে সম্রাট বিশ্বাস (৩৮) নামে এক রেলওয়ে পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গায় রেলওয়ে জেলা পুলিশ লাইনসের অস্ত্রাগার এলাকায় এই ঘটনা ঘটে।

 

সিসিটিভি ফুটেজ দেখা যায়, সম্রাট নিজের মাথায় চাইনিজ রাইফেল ঠেকিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। ২০১৮ সালে পুলিশে যোগ দেওয়া সম্রাট গত ছয় মাস আগে খুলনা রেলওয়ে পুলিশে বদলি হয়ে আসেন। তার স্ত্রী পূজা বিশ্বাসও সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত বলে জানা গেছে।

নগরীর সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ভোরে দায়িত্বপালনকালীন সময়ে চেয়ারে বসে নিজের কপালে রাইফেল ঠেকিয়ে গুলি করে সম্রাট আত্মহত্যা করেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা বলতে পারছি না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করতে পারেন।

এ বিষয়ে খুলনা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আহমেদ মাঈনুল হাসান বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি ঘটন করা হবে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page