September 3, 2026, 11:27 am
শিরোনামঃ
ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল : নেতানিয়াহু যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

খুলনায় বাটা-ডমিনো’স-কেএফসিতে ভাঙচুর ঘটনায় ২৯০০ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় বাটা, ডমিনো’স ও কেএফসিতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক তিনটি মামলায় অজ্ঞাত প্রায় ২ হাজার ৯০০ জন ব্যক্তিকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে সোনাডাঙ্গা থানায় এ মামলা দায়ের করেন ওই তিন প্রতিষ্ঠানের ম্যানেজাররা।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে শিববাড়ি মোড়ের বাটা শো-রুমে ম্যানেজার তৌহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১২০০-১৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়া কেএফসির ম্যানেজার সুজন মণ্ডল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৭০০-৮০০ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন।

তিনি আরও জানান, একইভাবে ডমিনো’স পিজ্জাতে ভাঙচুরের ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শামসুল আলম আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় ৭০০-৮০০ জনকে আসামি করা হয়েছে। এই সময় তারা নিজ প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, সম্পদ ও অর্থ লুটপাটের পাশাপাশি কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করেছেন।

শফিকুল ইসলাম আরও জানান, প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে, একাধিক গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে অন্য ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যেই নগরীর বিভিন্ন স্থান থেকে ৩১ জনকে আটক করা হয়েছে

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page