September 9, 2026, 6:40 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

খুলনায় বিশেষ যৌথ অভিযানের মধ্যেই দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে বিশেষ যৌথ অভিযানের মধ্যেই দুর্বৃত্তের গুলিতে রফিক গাজী ওরফে ঢাকাইয়া রফিক (৪৫) নামে বিএনপি নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। রফিক মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকার রতন গাজীর ছেলে। তিনি পেশায় পাথর ব্যবসায়ী ছিলেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রফিক দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি দোকানে বসা ছিল। এ সময় মাথায় হেলমেট পরা অবস্থায় এক যুবক মোটরসাইকেল চালিয়ে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে। এরমধ্যে একটি গুলি তার পেটে বিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। বাড়ির লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় জলমা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আসাবুর রহমান জানান, নিহত রফিক গাজী জলমা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। এর আগে তিনি নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। বিএনপির প্রতিটি কর্মসূচিতে তিনি সামনের সারিতে থাকতেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সন্ত্রাস দমনে খুলনা মহানগরীতে পুলিশের যৌথ অভিযান চলছে। তার মধ্যে সন্ত্রাসীরা দিনে-দুপুরে প্রকাশ্যে অস্ত্র বহন করে মানুষকে গুলি করে হত্যা করছে! এটা কি অভিযান না অন্য কিছু। তাদের অভিযোগ পুলিশের বিশেষ অভিযান চললেও এখনও শীর্ষ কোনো সন্ত্রাসী ধরা পড়েনি।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, রফিক গাজী ওরফে ঢাকাইয়া রফিকের তলপেটে একটি গুলি লেগেছে। সম্ভবত অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

দুই চরমপন্থী দলের দ্বন্দ্বের জেরেই ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যাদুই চরমপন্থী দলের দ্বন্দ্বের জেরেই ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

ওসি আরও বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলের আশপাশের সব দোকান বন্ধ। হত্যাকাণ্ড সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে চাইছে না। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page