October 8, 2026, 4:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

খুলনায় বিয়ে দিতে রাজি না হওয়ায় ডাকাতির পর চেতনানাশক স্প্রে করে মেয়েকে দলবদ্ধ ধর্ষণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনার কৈয়াবাজার এলাকায় চেতনানাশক স্প্রে করে ডাকাতি ও বাগদত্তাসম্পন্ন মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গোবিন্দ ও ধীমান নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে ডুমুরিয়া উপজেলার কৈয়া বাজার সংলগ্ন বাঁশগোলার পাশে অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা স্প্রে করে সবাইকে অজ্ঞান করে তার বাগদত্তাসম্পন্ন মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে। পরে বাড়ি থেকে নগদ তিন লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ওসি আরও জানান, ধর্ষণের শিকার মেয়েটিকে গোবিন্দ নামে এক যুবক বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ওই প্রস্তাবে মেয়ের পরিবার রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনজন মিলে ধর্ষণ করেছেন। ধর্ষণের শিকার মেয়েটি গোবিন্দকে শনাক্ত করেছেন। এ ঘটনায় গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।



Our Like Page