April 4, 2026, 8:27 am
শিরোনামঃ
১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার গুরুত্ব অপরিসীম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী দেশে কোনো তেলের সংকট নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ স্থগিত লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ কক্সবাজার পানিতে চুবিয়ে চিংড়ি ঘেরের মালিককে হত্যার অভিযোগ জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স গণতন্ত্র ‘ভুলে যেতে’ বললেন বুরকিনা ফাসোর জান্তা প্রধান ট্রায়োরে ইরানে ধ্বংস অভিযান এখনও শেষ হয়নি : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৫ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি রিভলবার, গুলি ও ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। সোমবার (১৬ জুন) দিবাগত রাতে নগরীর শিপইয়ার্ড সড়কের চানমারী বাজারের তিনটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন—খুলনা থানাধীন শিপইয়ার্ড এলাকার রূপসা ইস্টান রোডের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. রাজু আহমেদ, একই এলাকার বাসিন্দা শামসুর রহমানের ছেলে জুনায়েদ হোসেন মুন্না, চানমারী মাস্টার পাড়া এলাকার বাসিন্দা শওকত হোসেনের ছেলে মিরাজ, চানমারী ২ গলির বাসিন্দা জালালের ছেলে নিরব ইসলাম জিয়া এবং বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার উত্তর কাশেমতলা গ্রামের হানিম শিকদারের ছেলে শামীম হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ অভিযান নগরীর শিপইয়ার্ড এবং চানমারী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানটি মধ্যরাত থেকে শুরু হয়ে ভোর সাড়ে ৬টা পর্যন্ত চলে। এ সময় তারা ওই দুটি এলাকার তিনটি বাসায় অভিযান চালায়। চানমারী ইউনুস তালুকদারের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ২৭০ পিচ ইয়াবাসহ পাঁচজনকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। তারা ওই বাড়িতে সংঘবদ্ধভাবে অবস্থান করছিলেন। এদের মধ্যে রাজু আহমেদ খুলনা সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক বলে জানা গেছে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে বিদেশি পিস্তল, গুলি এবং মাদকদ্রব্যসহ পাঁচজনকে আটক করেছে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page