September 3, 2026, 2:41 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ খোরশেদ আলম (৪৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) দুপুরে মহানগরীর সাচিবুনিয়া বিশ্বরোড মোড় থেকে তাকে আটক করা হয়।আটক ওই যুবক সুনামগঞ্জ জেলার বিশ্রামপুর উপজেলার মাজের ট্যাক এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে।

লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ইউসুফ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জাল টাকার একটি চালান অন্য জেলা থেকে খুলনায় আসছে। খবর পেয়ে থানা পুলিশ সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে চেকপোস্ট বসিয়ে ঢাকা থেকে খুলনাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসে অভিযান চালায়। ওই পরিবহনের এক ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় তার শরীর এবং সঙ্গে থাকা ব্যাগটি তল্লাশি করে। এ সময়ে পুলিশ তার কাছে থাকা ব্যাগ থেকে ৫০০ টাকা নোটের ১০ বান্ডিল টাকা উদ্ধার করে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় সেগুলো জাল টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page