September 28, 2026, 7:11 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

খুলনা ও বরিশাল রেঞ্জের সকল জেলার সকল থানায় চালু হচ্ছে অনলাইন জিডি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খুলনা ও বরিশাল রেঞ্জের সকল জেলার সকল থানায় এবং খুলনা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল থানায় (মোট ১২২টি থানা) আগামীকাল সোমবার থেকে চালু হচ্ছে সকল ধরনের অনলাইন জিডি সেবা।

প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া ও পিআর) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ঢাকা রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ, সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রংপুর রেঞ্জ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল থানায় (৪৫৭টি থানা) অনলাইন জিডি সেবা চালু রয়েছে।

এতে আরও বলা হয়, ইতঃপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত।

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।

বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আজকের বাংলা তারিখ



Our Like Page