March 12, 2026, 5:24 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ১ হাজার ১২৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৪ জন। এ নিয়ে বর্তমানে বিভাগের ১০ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ১২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৯ অক্টোবর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৬৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে সর্বোচ্চ ৬২ জন কুষ্টিয়ার সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া যশোরে ৩২, ঝিনাইদহে ৫৬, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪২, নড়াইলে ২৩, মাগুরা ৫০, মেহেরপুরে ২৯, বাগেরহাটে ১৪, চুয়াডাঙ্গায় ৯, খুলনার অন্যান্য হাসপাতালে ৩৮, সাতক্ষীরায় ১২ ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগের হাসপাতালগুলোতে ১৭ হাজার ৮৭৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৪৪৪ জন। চলতি বছর বিভাগে ৫৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬, যশোরে ১১, কুষ্টিয়ায় ১০, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭, ঝিনাইদহে ৩, খুলনা জেলার অন্যান্য হাসপাতালে ২, মাগুরায় ৩ এবং সাতক্ষীরা, বাগেরহাট ও নড়াইলের হাসপাতালে একজন করে মারা গেছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page