September 22, 2026, 8:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

খেরসনের দিনিপ্রো নদীর পূর্ব প্রান্তে অবস্থান নিয়েছে ইউক্রেনীয় সেনারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার অধিকৃত অঞ্চল খেরসনের দিনিপ্রো নদীর পূর্ব প্রান্তে অবস্থান নিয়েছে ইউক্রেনীয় সেনারা। নদীর অপর প্রান্তে বর্তমানে অবস্থান করছে রুশ সেনারা। ইউক্রেনীয় বাহিনী নদীর এ প্রান্তে অবস্থান নেওয়ায় গুঞ্জন উঠেছে, রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তারা।

যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব দ্য ওয়ার এ তথ্য জানিয়েছে। রাশিয়ার কয়েকজন সামরিক ব্লগারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সংস্থাটি বলেছে, দানিপ্রো নদীর পূর্ব প্রান্তে যে ইউক্রেনীয় সেনারা অবস্থান নিয়েছে এটি নিশ্চিত।

তবে ইউক্রেনের সেনাবাহিনী সরাসরি নিজেদের সেনাদের গতিবিধির বিষয়টি অস্বীকার করেছে। অপরদিকে রাশিয়া এ বিষয়টিকে উড়িয়ে দিয়েছে।

তবে উল্লেখসংখ্যক ইউক্রেনীয় সেনা যদি দানিপ্রো নদীর কাছে সত্যি সত্যি পৌঁছে থাকে, তাহলে নদীর অপর প্রান্ত থেকে রুশ বাহিনীকে হটিয়ে দিতে এ বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমনকি সুযোগ তৈরি হলে ইউক্রেন ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গেও রাশিয়ার যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারবে।

তবে যেখানে ইউক্রেনের সেনাদের অবস্থান নেওয়ার কথা বলা হচ্ছে সেখানে প্লাবনভূমি, সেচখাল ও অন্যান্য জলাভূমিতে ভরা। ফলে সেখান থেকে পাল্টা আক্রমণ চালানোর কঠিন হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর ব্যাপারে গত কয়েকদিন ধরেই বলে আসছে ইউক্রেন। তবে কখন এবং কোন স্থানে অপারেশন চালানো হবে এ বিষয় নিয়ে কোনো কিছু জানায়নি দেশটির সেনাবাহিনী।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি হামলা করার কয়েকদিনের মধ্যে বিনা রক্তপাতে খেরসন দখল করে রুশ বাহিনী। তবে নভেম্বরে খেরসন শহর এবং নদী পূর্ব দিক থেকে রাশিয়ার সেনাদের হটিয় দিতে সমর্থ হয় ইউক্রেন। এখন তারা চাইছে নদীর অপর প্রান্ত থেকেও তাদের সরিয়ে দিতে । সূত্র: বিবিসি

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page