September 6, 2026, 3:26 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

গণতন্ত্রে বিশ্বাসী বিএনপির একটি অংশ খালেদা-তারেককে বাদ দিয়ে নির্বাচন করতে চায় : নানক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গণতন্ত্রে বিশ্বাস করে- বিএনপির এমন একটি অংশ খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবে না। তারা যেহেতু নির্বাচন অংশ নিতে পারবে না, তাই বিএনপির নেতাকর্মীদেরও অংশ নিতে দিচ্ছে না। তবে গণতন্ত্রে বিশ্বাস করে- বিএনপির এমন একাংশ আগামী নির্বাচনে অংশ নিতে চায়। তাদের আমি বলবো- আপনারা খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগ রাজধানীর শ্যামলীর সূচনা কমিটি সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করে।

এদিন বিকেলে আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৈঠকের বরাত দিয়ে নানক বলেন, জাতিসংঘ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপিকে নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশে নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে।

গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার এত উন্নয়ন করেছে- এ কারণে জনগণ শেখ হাসিনার পক্ষে বলেও মন্তব্য করেন নানক। তিনি বলেন, সারাবিশ্বের রাষ্ট্রনায়করা শেখ হাসিনাকে এখন সম্মান করেন। এত উন্নয়ন ও অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানান। এই অর্জন শুধু শেখ হাসিনার একার নয়। এই অর্জন বাংলাদেশের সর্বস্তরের জনগণের। তাই বিএনপির নেতাদের বলবো আপনারা আসুন, নির্বাচনে এসে আপনাদের জনপ্রিয়তা প্রমাণ করুন।

এসময় বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দেশে আর কোনো আগস্ট ঘটাতে দেওয়া হবে না। ওই খুনির দল বিএনপিকে আর সেই সুযোগ দেওয়া হবে না। আগামী নির্বাচনেও আমরা এগিয়ে যাবো। কেউ আমাদের ঠেকাতে পারবে না। তবে জাতীয় নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র হতে পারে, তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লায়ন এম এ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল হক বাবুর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সরোয়ার প্রমুখ।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page