October 27, 2026, 9:35 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

গণতন্ত্র দুর্বল করায় দায়ী যে কোনো বাংলাদেশির ওপর আসতে পারে ভিসা নিষেধাজ্ঞা : যুক্তরাষ্ট্র

 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গণতন্ত্রকে দুর্বল করার প্রক্রিয়ায় জড়িত যে কোনো বাংলাদেশিকে ভিসানীতির আওতায় আনা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার বিষয় দিয়ে বাংলাদেশ প্রসঙ্গের ব্রিফিং শুরু হয়। ‘বাংলাদেশে শুধু তার নিরাপত্তা উদ্বেগই নয়, এমনকি দূতাবাসের কর্মীরাও উদ্বেগে’ বলে উল্লেখ করে সাংবাদিক প্রশ্ন করেন, ‘তার উদ্বেগ বৈধ, বেশ বৈধ, কারণ আমরা বর্তমান সরকারের অধীনে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের ওপর কয়েকটি হামলা দেখেছি। সচিব কি এই উদ্বেগগুলোকে গুরুত্ব সহকারে নিচ্ছেন?’

মিলার বলেন, ‘আমি নির্দিষ্ট পদক্ষেপগুলো ঘোষণা করতে যাচ্ছি না। আমরা আইন প্রয়োগকারী সদস্যদের, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিয়েছি যাদের আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নষ্ট করার জন্য দায়ী বা জড়িত। এবং আমরা যখন ২৪ মে এই নীতিটি ঘোষণা করেছিলাম তখন আমরা স্পষ্ট করেছিলাম। তখনই আমরা নীতিটি ঘোষণা করি, নির্দিষ্ট ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ নয়। কিন্তু যখন আমরা সেই নীতি ঘোষণা করি যে এটি যে কোনো বাংলাদেশি ব্যক্তির জন্য প্রয়োগ করা যেতে পারে, যাকে আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার জন্য দায়ী বা জড়িত। তাই আমরা অন্যান্য ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার বিকল্পটি ধরে রাখি, যদি এবং যখন আমরা বিশ্বাস করি যে এটি উপযুক্ত।’

গত ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ভিসানীতি ঘোষণার প্রায় চার মাসে পর তা প্রয়োগের প্রক্রিয়া শুরু কর মার্কিন দেশটি। ২২ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশি ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধী দলের সদস্য রয়েছেন।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page