October 10, 2026, 4:40 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

গতি নিয়ন্ত্রণে গণপরিবহনে চালু হচ্ছে জিপিএস : সড়ক পরিবহন মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে দেশের সব পাবলিক ও বাণিজ্যিক পরিবহনে জিপিএস সিস্টেম চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, জিপিএস প্রযুক্তি চালু হলে যানবাহনের গতি, অবস্থান এবং ট্রাফিক আইন মানা হচ্ছে কি না, সবকিছুই সহজে মনিটর করা যাবে। এছাড়া মাঝপথে যাত্রী ওঠানো, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে সব বাস ও কমার্শিয়াল যানবাহনে জিপিএস ডিভাইস স্থাপন করা হবে। নির্ধারিত গতিসীমা ৬০ বা ৮০ কিমি প্রতি ঘণ্টা অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড সংরক্ষণ হবে এবং সংশ্লিষ্ট গাড়ির মালিকের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হবে।

ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, কোনো গাড়ি ফিটনেস নবায়ন না করেও রাস্তায় নামলে জিপিএস ডাটার মাধ্যমে তা শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাবে। এ কার্যক্রম বাস্তবায়নে বিআরটিএ ও পুলিশ যৌথভাবে কাজ করবে।

ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রায় দেড় কোটি মানুষ নিরাপদে বাড়ি ফিরেছেন। তবে দুর্ঘটনার জন্য নির্দিষ্ট কাউকে দায়ী না করে তিনি যাত্রীদের সচেতনতার অভাবের কথাও উল্লেখ করেন।

ফেরি পারাপারে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনার কথাও জানান তিনি। গাড়ি ওঠানোর আগে সব যাত্রী নামানো বাধ্যতামূলক করা হবে এবং প্রয়োজনে ব্যারিয়ার স্থাপন করা হবে।

মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে সিসি ক্যামেরা ও স্পিড ক্যামেরার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে মামলা পরিচালনা শুরু হয়েছে। জিপিএস চালু হলে এই ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে এবং সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page