March 6, 2026, 4:30 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

গত এক বছরে সৌদিতে সাড়ে তিন লাখের বেশি বিবাহ বিচ্ছেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমা দেশগুলোর মতো সৌদি আরবেও আশঙ্কাজনক হারে বাড়ছে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের ঘটনা। মুসলিম প্রধান দেশ হলেও গত এক বছরে সৌদি আরবে রেকর্ড সংখ্যক বিচ্ছেদের ঘটনা ঘটেছে।

নারীবিষয়ক প্রতিবেদন-২০২২ প্রকাশ করেছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব স্ট্যাটিসটিকস। এতে দেখা গেছে, দেশটিতে ডিভোর্সের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে সাড়ে তিন লাখের বেশি নারীর ডিভোর্স হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, যেসব নারীর বয়স ৩০ থেকে ৩৪ বছরের মধ্যে তাদের সবচেয়ে বেশি ডিভোর্স হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ৩৫ থেকে ৩৯ বছরের নারীরা।

কয়েকটি জরিপের মাধ্যমে নারীদের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সৌদি আরবে ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীর সংখ্যা ৯ লাখ ১৬ হাজার ৪৩৯ এবং ২০ থেকে ২৪ বছর বয়সী নারীর সংখ্যা সাড়ে ৮ লাখের বেশি।

সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবে নারী উদ্যোক্তাদের সংখ্যাও বেড়েছে ব্যাপকভাবে।

এছাড়া পরিসংখ্যানের মাধ্যমে জানা গেছে সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা বেড়েছে। দেশটিতে বেকার নারীর সংখ্যা অনেক কমেছে। এছাড়া অর্থনেতিক ক্ষেত্রে ও শেয়ার বাজারেও তাদের অবদান বেড়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page