October 12, 2026, 3:13 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

গত মার্চে নির্যাতনের শিকার ২৪৯ নারী ও কন্যাশিশু : মহিলা পরিষদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছরের মার্চ মাসে মোট ২৪৯ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

রোববার (২ এপ্রিল) মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে পাওয়া তথ্য থেকে এ পরিসংখ্যান করা হয়।

এতে বলা হয়, নির্যাতিতদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩৭ জন কন্যাসহ ৫৪ জন। তার মধ্যে ৫ জন কন্যাসহ ১০ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ৫ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ৭ জন কন্যাসহ ৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

যৌন নিপীড়নের শিকার হয়েছে ৭ জন কন্যাসহ ১২ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৬ জন কন্যাসহ ৭ জন, এর মধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে ২ জন। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ৩ জন কন্যাসহ চারটি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ১ জন কন্যাসহ ৩ জন, এর মধ্যে ১ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যুর হয়। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৪ জন।

এতে আরও উল্লেখ করা হয়, মার্চে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২৮ জন কন্যাসহ ৪৩ জন। ১ জন গৃহকর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ৬ জন কন্যাসহ ৪০ জনকে হত্যা করা হয়েছে। ৬ জন কন্যাসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৫ জন কন্যাসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এর মধ্যে ১ জন কন্যাসহ ৪ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। দুইজন আত্মহত্যার চেষ্টা করেছে। ৯ জন কন্যাসহ ১১ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে এবং এছাড়াও ১ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে।

পুলিশি নির্যাতনের শিকার হয়েছে ৩ জন। ২ জন কন্যাসহ ৪ জন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে ৬ টি। এছাড়া ৯ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page