September 30, 2026, 12:57 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গত ১৫ বছর কাজ করেছি এখন আমাদের পরীক্ষায় পাশ করান : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা গত ১৫ বছর অনেক ভালো কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা। আশা করি আপনারা (জনগণ) আমাদের পাস করাবেন।

শুক্রবার (২৪ নভেম্বর) সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজারে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ১৫ বছর কাজ করেছি। এখন সিলেটে এলাম কেমন কাজ হয়েছে তা দেখতে। দেশের অবস্থা এখন খুব ভালো। নির্বাচনের একটি জোয়ার বইছে। সব শ্রেণিপেশার মানুষ খুশি। দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। এসময় সবাইকে দলে দলে পরিবার-পরিজনকে নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুকন্য শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার নিয়ে কাজ করেছেন। এবার সময় এসেছে। সবাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনাদের অধিকার আপনরাই আদায় করবেন।

বিদেশিদের নিয়ে চিন্তা না করার পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে বিদেশিরা যদি ভালো উপদেশ দেয় তাহলে আমরা তা গ্রহণ করবো। আর তারা যদি আমাদের ওপর খড়গ হয়ে যায় তাহলে আমরা প্রতিহত করবো। আমরা বিজয়ের জাতি, কীভাবে প্রতিহত করতে হয় তা আমরা জানি। ভয় পাবেন না। একাত্তরের সময় অনেকে আমাদের সঙ্গে ছিলেন না। কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা বিজয়ের জাতি।’

তিনি বলেন, ‘আমেরিকা খুব বাস্তববাদী সরকার। ১৯৭১ সালে আমেরিকা আমাদের সঙ্গে ছিল না। কিন্তু ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্য পদের প্রস্তাব করলে আমেরিকা আমাদের ১৫ বার সমর্থন দিয়েছে। অতীতের মতো সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দেবে, আমরা সেই আশাই করছি।’

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংঠনের নেতাকর্মীরা।

আজকের বাংলা তারিখ



Our Like Page