October 2, 2026, 5:09 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গত ১৭ দিনে ১৫৪ যানবাহন ও স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক গড়ে দিনে ৫টি করে বাস পোড়ানো হয়েছে। সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড হয়েছে ঢাকা সিটি করপোরেশন এলাকায়। দেশের সকল বিভাগে অগ্নিকাণ্ড ঘটলেও সিলেট বিভাগে কোনো অগ্নিকাণ্ড হয়নি। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক সারা দেশে মোট ১৫৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর একটি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর সাতটি, ৪ নভেম্বর ছয়টি, ৫ নভেম্বর ১৩টি, ৬ নভেম্বর ১৩টি, ৭ নভেম্বর দুইটি, ৮ নভেম্বর নয়টি, ৯ নভেম্বর সাতটি, ১০ নভেম্বর দুইটি, ১১ নভেম্বর সাতটি, ১২ নভেম্বর সাতটি ও ১৩ নভেম্বর সাতটি অগ্নিকাণ্ড হয়।

উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক অগ্নিকাণ্ডে মোট বাস ৯৪ টি, মাইক্রোবাস ৩ টি, প্রাইভেটকার ২ টি, মোটরসাইকেল ৮ টি, ট্রাক ১৩ টি, কাভার্ড ভ্যান ৮ টি, পিকআপ ২ টি, সিএনজি ২ টি, পুড়েছে। এছাড়া একটি করে পুড়েছে অ্যাম্বুলেন্স, নছিমন, লেগুনা, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি, পুলিশের গাড়ি।

এই সময়  বিএনপির পাঁচটি অফিস, আওয়ামী লীগের একটি অফিস, একটি পুলিশ বক্স, একটি কাউন্সিলর অফিস, দুইটি বিদ্যুৎ অফিস, একটি বাস কাউন্টার এবং দুইটি শোরুম আগুনে পুড়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিটিতে ৮২ টি, ঢাকা বিভাগে ৩৪ টি, চট্টগ্রাম বিভাগে ১৪ টি, রাজশাহী বিভাগে ৯ টি, বরিশাল বিভাগে ৬ টি, রংপুর বিভাগে ৬ টি, খুলনা বিভাগে ২ টি, ময়মনসিংহ বিভাগে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সিলেট বিভাগে অগ্নিকাণ্ডের কোনো সংবাদ পায়নি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, রাতে (সন্ধ্যা ৬ টা-সকাল ৬ টা) অগ্নিকাণ্ড হয়েছে বেশি। ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দিনে ৬১টি ও রাতে ৯৩টি অগ্নিকাণ্ড হয়। এসব ঘটনা ঘটেছে ২৫টি জেলায়। যার মধ্যে গাজীপুরে সর্বোচ্চ ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ নিহত না হলেও আহত হয়েছেন পাঁচজন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page