September 29, 2026, 10:27 am
শিরোনামঃ
কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
এইমাত্রপাওয়াঃ

গত ১৮ মাসের সব নির্বাচন স্বচ্ছ হয়েছে : ইসি আহসান হাবিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব) আহসান হাবিব খান বলেছেন, বিগত ১৮ মাসে প্রায় এক হাজার নির্বাচন হয়েছে। সেসব নির্বাচনে স্থানীয় জনপ্রতিনিধি ও ভোটাররা কোনো অভিযোগ করতে পারেনি।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলায় স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে প্রধান অতিথি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের হাতে স্মার্ট কার্ড তুলে দেন।

নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী দাবি করে স্মার্ট কার্ড সম্পর্কে তিনি বলেন, যশোরের সন্তান হিসেবে ঝিকরগাছাবাসীকে অগ্রাধিকার ভিত্তিতে এ স্মার্ট কার্ড দিলাম। স্মার্ট কার্ড নিয়ে ভোট দেবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন, যাকে খুশি তাকে নির্বাচিত করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিইএ প্রকল্প পরিচালক (দ্বিতীয় পর্যায়) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম প্রমুখ।

আজকের বাংলা তারিখ



Our Like Page