October 17, 2026, 5:24 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ২২০ সেনা হতাহতের দাবি করছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর ওপর হামলায় গত ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের ওয়েবসাইট পার্স টুডের প্রকাশিত প্রতিবেদনে এ দাবি তুলে ধরা হয়।

মুখপাত্রের দাবি অনুযায়ী, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর ধারাবাহিকভাবে ধ্বংসাত্মক হামলা চালানো হচ্ছে। এসব অভিযানে মার্কিন বাহিনীর বহু সৈন্য ও কমান্ডার হতাহত হয়েছেন এবং তাদের অবকাঠামো ও সামরিক সম্পদেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

তিনি দাবি করেন, মার্কিন নৌবাহিনীর ফিথ ফ্লিটের ওপর হামলায় অন্তত ২১ জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আল ডাফরা এয়ার বেসে হামলায় প্রায় ২০০ জনের মতো হতাহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

এছাড়া পারস্য উপসাগরের উত্তরে মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরান। ওই হামলাতেও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে ইরানের সামরিক সক্ষমতা নিয়েও মন্তব্য করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক কর্মকর্তা। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইহিনী বলেন, বর্তমান মাত্রার যুদ্ধ ইরান অন্তত ছয় মাস পর্যন্ত চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।

তিনি জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির তীব্র যুদ্ধ অন্তত ছয় মাস ধরে চালিয়ে যেতে সক্ষম।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page