October 13, 2026, 10:45 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

গভীর রাতে ফিলিস্তিনির গাজায় ইসরায়েলি বিমান হামলায় ১০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন। আহত হয়েছেন বহু ফিলিস্তিনি।

সোমবার দিবাগত রাত ২টার দিকে এই হামলা চালানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

গাজা শহরের একটি বহুতল ভবনে হামলায় শিশুসহ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাণহানি ঘটেছে দক্ষিণের রাফা শহরের একটি বাড়িতে বিমান থেকে ছোড়া গোলার আঘাতে।

এদিকে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন জানিয়েছে, তাদের তিন নেতা বিমান হামলায় নিহত হয়েছেন।

অন্যদিকে, এই হামলার জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালাতে পারে বলে ধারণা করছে জেরুজালেম। এর ফলে গাজা ভূখণ্ডের ৪০ কিলোমিটারের মধ্যে থাকা ইসরায়েলি বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য নির্দেশনা জারি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

কয়েকদিন আগে, ইসরায়েলের কারাগারে ৮৭ দিনের অনশনে মারা যান ফিলিস্তিনি যুদ্ধবন্দি খাদের আদনান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফিলিস্তিনজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।

এরপর থেকেই গাজায় বিভিন্নভাবে হামলা বাড়ায় ইসরায়েলের সেনারা।

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page