March 26, 2026, 8:13 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গাঁজা পাচার করতেন ট্রেনের আটককৃত চালক ইমরুল  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম রেল স্টেশন থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া ট্রেনের চালক ইমরুল কায়েসকে (৩৬) মাদক মামলায় গ্রেফতার দেখিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

ট্রেন পরিচালনার আড়ালে গাঁজা পাচার করার অভিযোগে গত শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উপ-কমিশনার (গোয়েন্দা-পশ্চিম) মুহাম্মদ আলী হোসেন।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে আসা মো. সোহেল নামের এক ব্যক্তিকে দুই কেজি গাঁজাসহ রিয়াজউদ্দীন বাজার চৈতন্য গলি এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রেন পরিচালক ইমরুল কায়েসকে গ্রেফতার করা হয়।

সিএমপির এ উপ-কমিশনার আরও জানিয়েছেন, ইমরুল কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা কিনে বন্দরনগরীতে বেশি দামে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে ট্রেন পরিচালনার আড়ালে তিনি এ কাজ করতেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page