April 1, 2026, 4:45 pm
শিরোনামঃ
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় নিম্নআয়ের মানুষদের জন্য ১ টাকায় বাহারি ঈদ বাজার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধায় নিম্নআয়ের মানুষদের জন্য টানা তৃতীয়বারের মতো ‘এক টাকার বাজার’ কর্মসূচির আয়োজন করেছে ‘আমাদের গাইবান্ধা’ নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন।

এতে দেড়শ পরিবারকে ১ টাকা প্রতীকী মূল্যে দেওয়া হয় মুরগি, চাল, সয়াবিন তেল, ডাল, চিনি, নুডলস, সেমাই, গুঁড়া দুধ, লবণ, আলু, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, রসুন, ঝিঙে, মরিচ, লেবু, সাবানসহ কয়েক পদের সবজি।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে গাইবান্ধার স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।

বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

সুবিধাভোগীরা বলেন, জিনিসপত্রের অতিরিক্ত দামের কারণে বাজারে অনেক পণ্য কেনার সামর্থ্য তাদের নেই। এক টাকায় অনেক কিছু পেয়ে তারা খুশি। পরিবার নিয়ে একদিন হলেও অনেক ভালো খেতে পারবেন।

আমাদের গাইবান্ধার সভাপতি সায়হাম রহমান ও সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান রিদিম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিসাধারণের ঈদ আনন্দ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য পরিবারপ্রতি এক টাকার বিনিময়ে চাল, ডাল, মুরগিসহ ১৬ পদের রন্ধনসামগ্রী বিতরণ করা হয়।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page