March 27, 2026, 1:26 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মুরাদ হাসান নামের এক যুবক প্রেম-ভালোবাসায় এক তরুণীর সাথে গোপনে বিয়ের কাবিনামা সম্পাদন করছিল। এরই মধ্যে ঘটনাটি জানাজানি হলে স্ত্রীর স্বীকৃতি দিতে নারাজ প্রেমিক মুরাদ হাসান। বাধ্য হয়ে ওই তরুণী স্বামীর দাবিতে অবস্থান শুরু করেছে।

বুধবার (২ আগস্ট) দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের খাসবাড়ী গ্রামের মুরাদ হাসানের বাড়িতে স্ত্রীর স্বীকৃতি পেতে ওই তরুণীর অবস্থান করতে দেখা গেছে।

স্থানীয়রা জানায়, হোসেনপুর ইউনিয়নের খাসবাড়ী গ্রামের হারুন প্রধানের ছেলে মুরাদ হাসান একই ইউনিয়নের আকবরনগর গ্রামের এক মেয়ের সঙ্গে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় কয়েক মাস আগে প্রেমিক মুরাদ হাসান গোপনে প্রেমিকাকে কাবিনমূলে বিয়ে রেজিষ্ট্রি করে। বর্তমানে তাদের রেজিষ্ট্রির কথাটি জানাজানি হলে মুরাদ হাসান ওই মেয়েকে আর ঘরে তুলবে না এবং স্ত্রীর স্বীকৃতি দিবে না বলে জানান।

এদিকে প্রেমিকা কোন পথ খুঁজে না পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিক মুরাদ হাসানের বাড়িতে গেলে মুরাদের পরিবারের লোকজন মুরাদকে বাড়ি থেকে সরিয়ে দেন এবং মেয়েটিকে টানাহেচড়া করাসহ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ বিষয়ে প্রেমিকা তরুণী জানায়, রেজিষ্ট্রি করার পর থেকে মুরাদ হাসান প্রায় রাতেই তার সাথে রাতযাপন করতো। তাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে ঘরে না তুললে এই বাড়ি ছাড়বে না।

এব্যাপারে হোসেনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাহারুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে দুই পরিবারের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে। তবে, মেয়েটি বর্তমানে ওই বাড়িতেই অবস্থা করছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page