March 5, 2026, 10:08 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাইবান্ধার সাঘাটায় জাতীয় পাটির পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে সাঘাটা উপজেলার ডাকবাংলা বাজারের পাশে আয়োজিত যোগদান সভায় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

কেন্দ্রীয় এই নেতার অধীনেই সাঘাটা উপজেলায় জাতীয় পার্টির অস্তিত্ব টিকে রেখেছিলেন। জাতীয় পার্টির (জাপা) দীর্ঘদিনের সেই শক্ত ঘাঁটিতে বড়সড় ফাটল ধরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিলেন তিনি।

স্থানীয় রাজনীতির সমীকরণে এই ঘটনাকে ‘বড় চমক’ হিসেবে দেখছেন স্থানীয় বিশ্লেষকরা।

আতাউর রহমান সরকারের সঙ্গে সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মমিনুল হক নয়নসহ দলটির প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী এদিন বিএনপিতে যোগদান করেন। তিনি একাধারে গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যানের উপদেষ্টা এবং সাঘাটা উপজেলা জাপার বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন।

সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ৬নং ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপের সভাপতিত্বে যোগদান সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার। তিনি নবাগতদের ফুলের তোড়া দিয়ে দলে বরণ করে নেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল এবং শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল কবির রাঙ্গা। এছাড়া আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপিতে সদ্য যোগদানকৃত জাতীয় পার্টির নেতা আতাউর রহমান আতা জানান, জাতীয় পার্টি থেকে তাদের মূল্যায়ন করা হয় না। জাতীয় পার্টিকে মানুষ সার্কাস পার্টি হিসেবে দেখছেন। এছাড়া স্বৈরাচারের দোসর, সকাল-বিকেল সিদ্ধান্ত পরিবর্তন হয়, যা সাধারণ মানুষের কাছে হাস্যরসে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন না দিয়ে বহিরাগত প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-৩ সাঘাটা-ফুলছড়ি আসনে প্রার্থী হওয়ায় এবং সারা দেশে বিএনপির গণজোয়ারে তারা জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page