September 4, 2026, 10:32 am
শিরোনামঃ
মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর
এইমাত্রপাওয়াঃ

গাজাবাসীদের ফিলিস্তিন থেকে বহিষ্কারে ট্রাম্পের পরিকল্পনা সফল হতে দেবে না হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কোনো রাখঢাক না রেখে সরাসরি গাজাবাসী ফিলিস্তিনিদেরকে এই উপত্যকা থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এই ঘোষণার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস।

মঙ্গলবার হোয়াইট হাউজের ওভাল অফিসে যুদ্ধাপরাধী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, ফিলিস্তিনিদের সামনে গাজায় তাদের ঘরবাড়ি ত্যাগ করা ছাড়া ‘বিকল্প কোনো পথ’ নেই।

ইসরাইলি আগ্রাসনে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে আভাস দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি মনে করেন না কারো বসবাসের জন্য গাজায় ফিরে যাওয়া উচিত, কারণ, এটি জাহান্নামে পরিণত হয়েছে। গাজা এখন আর বসবাসের উপযোগী নেই। ট্রাম্প বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, গাজাবাসী সেখানে শুধুমাত্র এ কারণে যেতে চায় যে, তাদের আর কোনো বিকল্প নেই।  দক্ষিণ গাজা থেকে উত্তরাঞ্চলে নিজেদের ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িতে গাজাবাসীর ফিরে যাওয়াকে তাদের এই উপত্যকায় প্রত্যাবর্তন বলে অভিহিত করেন ট্রাম্প।  তিনি তার ভাষায় বলেন, তাদেরকে যদি বিকল্প সুন্দর জায়গা দেয়া হয় তাহলে তারা আর ওই ‘জাহান্নামে’ ফেরত যেতে চাইবে না।

নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের আগে মঙ্গলবার দিনের শুরুতেও একই ধরনের কথা বলেন ট্রাম্প। তিনি গাজাকে একটি ‘ধ্বংস্তূপ’ আখ্যা দিয়ে বলেন, গাজাবাসীকে বিকল্প কোনো স্থানে থাকতে দিলে তারা ‘পুলক’ অনুভব করবে।  মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজায় ফিরে যাওয়ার চেয়ে সেখানকার অধিবাসীদের একটি নতুন ভূমিতে চলে যাওয়া হবে অনেক বেশি স্বস্তির। কারণ, গাজা দশকের পর দশক ধরে মুত্যুপুরিতে পারিণত হয়েছে। গাজাবাসীকে বিকল্প দেয়া হলে তারা তা ‘সাদরে’ গ্রহণ করবে বলেও দাবি করেন টাম্প।

ট্রাম্পের এই বক্তব্যকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে হামাস। এটি বলেছে, এই বক্তব্যের মাধ্যমে ফিলিস্তিনিদের মাতৃভূমি মুক্ত করার অধিকার অস্বীকার করার নগ্ন প্রচেষ্টা চালানো হয়েছে।  হামাস আরো বলেছে, ইহুদিবাদী ইসরাইল গত ১৫ মাসের বেশি সময় ধরে গাজায় যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালিয়েছে তার একমাত্র উদ্দেশ্য ছিল গাজাবাসীকে এই উপত্যকা থেকে বহিষ্কার করা।

হামাস নেতা সামি আবু জুহরি এক বিবৃতিতে বলেছেন, “আমরা ট্রাম্পের বক্তব্যকে পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা ও গোলযোগ সৃষ্টি করার একটি রেসিপি মনে করছি। গাজায় আমাদের জনগণ এই পরিকল্পনাকে সফল হতে দেবে না।” তিনি বলেন, “সংকট সমাধানের জন্য গাজাবাসীকে তাদের ভূমি থেকে বিতাড়ন না করে তাদের ওপর ইসরাইলি  আগ্রাসন বন্ধ করার ব্যবস্থা করতে হবে।”

হামাসের অপর নেতা ইজ্জত আর-রিশকও ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, গাজাবাসী ১৫ মাসের বেশি সময় ধরে ভয়াবহ বোমাবর্ষণ সহ্য করে তাদের ভূখণ্ডে টিকে রয়েছে।  কাজেই তাদেরকে সেখান থেকে নির্মূল করার কোনো পরিকল্পনা তারা মেনে নেবে না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page