April 10, 2026, 11:51 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

গাজায় অস্ত্র বিরতির আহ্বান নাকচ করে নেতানিয়াহু বললেন এখন যুদ্ধের সময়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় অস্ত্র বিরতির আহ্বান নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, অস্ত্র বিরতিতে সম্মত হলে তা হবে হামাসের কাছে ‘আত্মসমর্পণের সমান’। তেল আবিবে ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহু বাইবেলের কিছু উক্তির উদ্ধৃতি দিয়ে বলেন, এখন যুদ্ধের সময়। খবর বিবিসির।

এদিকে নিরাপত্তা কাউন্সিলে জরুরি বৈঠকে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থাগুলো আবারও মানবিক অস্ত্র বিরতির জন্য আহ্বান জানিয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ বলছে, প্রতি ঘণ্টায় গাজার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে তা শিশুদের জীবনের বিনিময়ে পরিশোধ করতে হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা থেকে প্রাইভেট ওরি মেগিডিস নামে এক সেনাকে উদ্ধার করেছেন। তাকে গত ৭ অক্টোবর জিম্মি করেছিল স্বাধীনতাকামী সংগঠন হামাস।

হামাস গাজায় থাকা তিনজন জিম্মির ভিডিও প্রকাশ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী একে নিষ্ঠুর মানসিক প্রচারণা বলে উল্লেখ করেছেন। ভিডিওতে থাকা এক নারীর বাবা বলেছেন, তার মেয়েকে ভিডিওতে দেখার পর তার হৃৎস্পন্দন প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নিহত ও প্রায় ২৩৯ জনকে জিম্মি করার পর থেকে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বোমা হামলায় এখন পর্যন্ত আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

এদিকে গাজার ভোর বেলার সরাসরি সম্প্রচারিত একটি ভিডিও ফুটেজে দূর থেকে গাজার কিছু অংশ দেখা যায়, যেখানে অন্ধকারেও যুদ্ধ চলছে। গত কয়েক দিনে ইসরায়েল সেখানে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে। আর গাজার রাস্তায় ইসরায়েলের ট্যাঙ্কও দেখা গেছে।

এর মধ্যেই লাখ লাখ ফিলিস্তিনি গাজায় আরও উদ্বিগ্ন সময় পার করছেন। এদের অনেকে ইসরায়েলের সতর্কতায় সাড়া দিয়ে গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণে গিয়ে আশ্রয় নিয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page