April 10, 2026, 8:48 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

গাজায় অ্যাম্বুলেন্সে ইসরায়েলের হামলায় ১৫জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এবার আল-শিফা নামে একটি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৬ জন। শুক্রবার (৩ নভেম্বর) এমন ঘটনার কথা জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গাজায় অ্যাম্বুলেন্সে হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল। হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিলেন বলে দাবি তাদের। এজন্যই হামলা চালানো হয়। তবে, ইসরায়েলের এমন অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল–কুদরা শুক্রবার গাজার আল–শিফা হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রথম হামলাটি হয়েছে গাজা সিটিতে। এতে অ্যাম্বুলেন্সের চালক ও একজন স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হয়েছেন। কিন্তু অ্যাম্বুলেন্স বহরে পরের হামলাটি হয়েছে গাজা সিটির আল–শিফা হাসপাতাল প্রাঙ্গণে। সেখানে ১৫ জন নিহত ও আহত হয়েছেন ১৬ জন।

এর আগে গত ১৭ অক্টোবর আল-আহলিল আরব নামে একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছিল ইসরাইল। ওই হামলায় একসঙ্গে ৫০০ শতাধিক মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

অপরদিকে দেশটির কর্মকর্তা জানিয়েছেন, এদিন পৃথক আরেকটি হামলায় গাজা উপকূলীয় সড়ক ধরে দক্ষিণে পালিয়ে যাওয়ার সময় শিশুসহ অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস-ইসরায়েল সংঘাতে এখন পর্যন্ত গাজায় ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীর দখল করেছে এবং তার বাহিনী সেখানে ফিলিস্তিনি প্রতিরোধকারীদের ওপর নিয়মিত অভিযান চালায়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page