April 10, 2026, 5:34 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

গাজায় আগ্রাসন চালানোয় ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এরদোয়ান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজায় আগ্রাসন চালানো ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বুধবার (১৫ নভেম্বর) তুর্কি পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেছেন, ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র, গাজায় দেশটি যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে তুরস্ক। তবে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে রাজি নন এরদোয়ান। তুরস্কের দাবি, তারা ইসরায়েলি আগ্রাসন বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। ইসরায়েলও জানিয়েছে, তুরস্কের সঙ্গে তাদের সম্পর্ক অটুট রয়েছে।

ভাষণে এরদোয়ান আবারও দাবি করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী  হামাস কোনও সন্ত্রাসী সংগঠন নয়। ফিলিস্তিনিদের ভোটে নির্বাচিত রাজনৈতিক দল হামাস।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি এরদোয়ান আহ্বান জানিয়েছেন, ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা রয়েছে কি না তা ঘোষণা করার জন্য।

নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর দায়িত্বে একজন ‘সর্বনাশা’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছে তুর্কি প্রেসিডেন্ট।

গাজায়  ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের ৪০তম দিন আজ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ দেওয়া তথ্যানুসারে, এখন পর্যন্ত ১১ হাজার ৩২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের প্রায় ৭ হাজার ৮০০ জনই নারী ও শিশু। আর এ হামলায় আহত হয়েছে ২৯ হাজার ২০০ জনেরও বেশি। ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় হাসপাতাল মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ইসরায়েল সরকারের মতে, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ২০০ জন। যদিও আগে দেশটি নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন বলে দাবি করেছিল

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page