April 10, 2026, 2:50 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

গাজায়  ইসরাইলি গণহত্যার তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি বিশ্ব নেতাদের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর গণহত্যা ও যুদ্ধাপরাধ সংঘটিত করেছে তা তদন্ত করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের ৬০ জনের বেশি রাজনীতিবিদ।

গতকাল (মঙ্গলবার) ইউরোপ এবং লাতিনা আমেরিকার ৬০ জনের বেশি বামপন্থী রাজনীতিবিদ এ আহ্বান জানান। স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী ইয়ন বেলারা বলেন, “আমরা নিরব থেকে এবং ইসরাইলকে সহযোগিতা করে এই গণহত্যা সংঘটিত হতে দেব না। যদি আপনারা বর্বরতা বন্ধ না করেন তাহলে আপনাদেরকে তদন্তের আওতায় আনা হবে।” স্পেনের এই মন্ত্রী মূলত ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের উদ্যোগ নিয়েছেন।

ইসরাইলের গণহত্যার ব্যাপারে যে পিটিশন তৈরি করা হয়েছে তাতে দখলদার সরকারের কয়েকজন কর্মকর্তার নাম রয়েছে যাদের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের তদন্ত করার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং অর্থমন্ত্রী বেজালেল  স্মোট্রিজ।

পিটিশনে জোর দিয়ে বলা হয়েছে, নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্ট যে অপরাধ করেছে সে ব্যাপারে আইসিসির কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক সংস্থাটি। এই পিটিশনে ফিলিস্তিনের ওপর থেকে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানোরও দাবি জানানো হয়েছে।

পিটিশনে সই করেছেন স্পেনের মন্ত্রী ইয়ন বেলারা, ব্রিটেনের লেবার দলের সাবেক প্রধান জেরেমি করবিন, ফরাসি রাজনীতিবিদ ম্যানোন অবরি, পর্তুগালের বামপন্থী নেতা জোয়ানা মর্তেগা এবং বেলজিয়ামের ওয়ার্কার্স পার্টির নেতা পিটার মার্কেন্স।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page