March 16, 2026, 12:09 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি সেনাদের হামলায় ৩০ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজায় গত রাত থেকে এ পর্যন্ত ইসরাইলি সেনাদের বর্বর হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনির শাহাদাতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে গাজায় ইসরাইলি সেনাদের বোমা হামলায় এক মহিলা ও এক শিশুসহ ১৩ ফিলিস্তিনি শহীদ এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে। গাজার আল-নুসিরাত-এর আল-বারাকা রাস্তায় একটি বাড়িতে ইসরাইলি সেনারা বোমা হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে।

গাজার কেন্দ্রস্থলে ইসরাইলের অপর এক হামলায় আরো সাত ফিলিস্তিনি শহীদ ও আরো বেশ কিছু সংখ্যক আহত হয়েছে।

এ ছাড়া ফিলিস্তিনি সূত্রগুলো গাজার কেন্দ্রস্থলে “আল-ব্রিজ” শরণার্থী শিবিরের একটি ভবনে বোমাবর্ষণের ফলে ৩ ফিলিস্তিনি শহীদ এবং গাজার দক্ষিণে খান ইউনুস শহরের আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে হামলার ঘটনায় আরো অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফিলিস্তিনি সূত্রগুলো আরও জানিয়েছে,  গাজার উত্তরে একটি শরণার্থী স্কুলে বোমা হামলায় এবং আল-জায়তুন ও আল-সাফতাভি এলাকার আশেপাশের ঘরবাড়িতে বোমা হামলায় সাত ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

এ ছাড়া, দেইর আল-বালাহ শহর এবং আল-নুসিরাত শরণার্থী শিবিরের একটি ভবনে বোমা হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনিও শহীদ হয়েছে।

এ প্রসঙ্গে আল জাজিরা জানিয়েছে, আজ সকাল থেকে গাজায় ইসরাইলি সেনাদের অব্যাহত হামলায় অন্তত ২২ ফিলিস্তিনি শহীদ হয়েছে।

কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনায় যখন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে ঠিক তখন ইসরাইল নতুন করে এ হত্যাকাণ্ড চালালো।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page