March 17, 2026, 2:47 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইহুদিবাদীদের ভয়াবহ বর্বরতায়  ইসরাইলের সাথে সম্পর্ক স্থগিত করলো স্পেনের বার্সেলোনা সিটি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর নির্বিচারে বিমান হামলা ও ভয়াবহ আগ্রাসন চালানোর জন্য ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে স্পেনের বার্সেলোনা নগরী। তুরস্কের রাষ্ট্র পরিচালিত আনাদোলু বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

আনাদোলু জানিয়েছে, বার্সেলোনা সিটি কাউন্সিল গতকাল (শুক্রবার) একটি প্রাসঙ্গিক ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে এই পদক্ষেপ নিয়েছে। ওই ঘোষণাপত্র অনুযায়ী- ইসরাইলের দখলদার সরকার “ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকারকে সম্মান করতে বাধ্য।”

ঘোষণাটি বার্সেলোনা এন কমুন পার্টির সাবেক মেয়র অ্যাডা কোলাউ তুলে ধরেন এবং তার স্থলাভিষিক্ত জাউমে কোলবোনির সোশ্যালিস্ট পার্টি সমর্থন করে। সেইসাথে বামপন্থী বিচ্ছিন্নতাবাদী রিপাবলিকান লেফট অফ কাতালোনিয়া পার্টিও সমর্থন করেছে।

শুক্রবারের ঘোষণায় বেসামরিক জনগণের ওপর সমস্ত আক্রমণের পাশাপাশি যেকোনও সম্মিলিত শাস্তি, জোরপূর্বক বাস্তুচ্যুতি, বাড়িঘর এবং নাগরিক অবকাঠামোর ধ্বংসসাধন করতে পারবে না ইসরাইল। পাশাপাশি গাজা উপত্যকার জনগণের জন্য জ্বালানি, পানি, খাদ্য এবং চিকিৎসা সরবরাহ বিচ্ছিন্ন করার নিন্দা জানানো হয়েছে।

এর আগে স্পেনের সামাজিক অধিকার মন্ত্রী ইয়ন বেলারা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিবাদ করেছেন এবং বর্বর গণহত্যার নিন্দা জানিয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page