April 10, 2026, 5:38 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

গাজায় নারী-শিশু হত্যা বন্ধ করতে হবে : কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় নারী, শিশু ও নবজাতক হত্যা বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

মঙ্গলবার (১৪ নভেম্বর) কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গত ৭ অক্টোবর থেকে প্রায় দেড় মাস ধরে গাজা ভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর গতকালই (মঙ্গলবার) প্রথম ইসরায়েলের সবচেয়ে তীব্র সমালোচনা করলেন ট্রুডো।

সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘আমি ইসরায়েল সরকারকে সর্বোচ্চ সংযম দেখানোর অনুরোধ করছি। টিভিতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ব দেখছে। আমরা চিকিৎসক, পরিবারের সদস্য, বেঁচে যাওয়া ব্যক্তি, মা-বাবা হারানো শিশুদের কথা শুনছি। নারী, শিশু, নবজাতক হত্যার এই ঘটনা বিশ্ব দেখছে। এটা বন্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হামাসকে বন্ধ করতে হবে। সব জিম্মিকে মুক্তি দিতে হবে।’

গাজা থেকে প্রায় ৩৫০ কানাডীয় নাগরিক, স্থায়ী বাসিন্দা ও পরিবারের সদস্যদের স্থানান্তর করা হয়েছে বলেও জানান ট্রুডো।

অন্যদিকে ইসরায়েলের ভাষ্য, হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। পাশাপাশি দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস। হামাসের এ হামলার পর থেকে কানাডা বলে এসেছে, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।’ সূত্র: রয়টার্স

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page