September 27, 2026, 12:09 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজায় বিমান হামলায় ৩ বন্দী নিহত হওয়ার কথা স্বীকার করল ইহুদিবাদী ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী স্বীকার করেছে যে, গত নভেম্বর মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের বিমান হামলায় তিন ইসরাইলি বন্দী নিহত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে।

গতকাল (রোববার) ইসরাইলি সামরিক বাহিনী একটি তদন্তের উপসংহার বলেছে, বিমান হামলায় নিক বেইজার, রন শেরম্যান এবং এলিয়া টোলেডানো নামে তিন বন্দীর নিহত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর মাসে এই তিন বন্দীর লাশ ইসরাইল ফেরত নিয়েছিল।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তিন বন্দীর মৃতদেহ যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সেখানে বিমান হামলা এবং তার ক্ষয়ক্ষতি ও প্রভাব এবং বিমান হামলার ধরণ, গোয়েন্দা তথ্য ও প্যাথোলজিক্যাল রিপোর্ট বিশ্লেষণ করে তারা এমন সিদ্ধান্তে আসতে পেরেছে।

ইসরাইলি বাহিনী বলেছে, বিমান হামলার কারণে ওই তিন বন্দীর মৃত্যুর উচ্চ সম্ভাবনা রয়েছে তবে নিশ্চিত করে এটি বলা যাচ্ছে না। বন্দী হত্যার বিষয়ে যুদ্ধবাজ নেতানিয়াহুর সরকার প্রচণ্ড চাপের মুখে রয়েছে।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের ভেতরে নজিরবিহীন অভিযান চালায়। সে সময় গাজার যোদ্ধারা অন্তত ২৫১ জন ইসরাইলি বসতি স্থাপনকারীকে গাজায় ধরে নিয়ে যায় যাদের মধ্যে এখনো অন্তত ৯৭ জন হামাসের হাতে বন্দি রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page