September 29, 2026, 5:19 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজায় ব্রিটিশ সেনা মোতায়েন হলে তারা লক্ষ্যবস্তুতে পরিণত হবে ; ফিলিস্তিনি পপুলার ফ্রন্টের হুঁশিয়ারি

ব্রিটিশ সেনাবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট ফর দ্যা লিবারেশন অফ প্যালেস্টাইন সতর্ক করে বলেছে, যদি গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করা হয় তাহলে তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।

সামা নিউজের তথ্য অনুসারে, পিএফএলপি এক বিবৃতিতে বলেছে, “গাজা উপত্যকার ভূমি অথবা উপকূল জুড়ে ব্রিটেন কিংবা যেকোনো দেশকে সেনা মোতায়নের ব্যাপারে সতর্ক করা হচ্ছে। গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করার পরিকল্পনা নেয়ার কারণ হচ্ছে তাদের উপনিবেশবাদী চিন্তা-ভাবনা এবং দখলদার ইসরাইলের নিরাপত্তা দেয়া।

পিএফএলপি তাদের ওই বিবৃতিতে বলেছে, “যেসব দেশ আমাদের জনগণকে সাহায্য করতে চায় তাদেরকে প্রথমে ইসরাইলি সেনাদের হামলা থামানোর জন্য চাপ সৃষ্টি করতে হবে, অবরোধ ভাঙতে হবে এবং  গাজার লোকজনের তত্বাবধানে সমগ্র গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রীর অবাধ প্রবেশাধিকার দিতে হবে।”

 

আজকের বাংলা তারিখ



Our Like Page