April 11, 2026, 9:27 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে মার্কিন ভেটো কোনভাবেই গ্রহণযোগ্য নয় : চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় মানবিক ত্রাণ পাঠানোর জন্য ব্রাজিলের তোলা যুদ্ধবিরতির প্রস্তাবে মার্কিন সরকারের ভেটো কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে চীন।

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ঝ্যাঙ জুন বলেন, এই প্রস্তাবে আমেরিকার ভেটোকে কোনভাবেই ন্যায়সঙ্গত বলার সুযোগ নেই। তিনি বলেন, গাজার নারী ও শিশুসহ বেসামরিক লোকজনকে রক্ষা ও মানবিক বিপর্যয় ঠেকানোর জন্য অবশ্যই ইসরাইলের এই যুদ্ধ বন্ধ করতে হবে।

ঝ্যাঙ জুন আরো বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা এই যুদ্ধবিরতির প্রস্তাব পাস না হওয়ায় চীন একেবারেই হতাশ। তিনি বলেন, হামাস-ইসরাইল যুদ্ধের মধ্যে বেসামরিক স্থাপনায় হামলার বিরুদ্ধে তার দেশ কঠোরভাবে নিন্দা জানায়।

চীনা রাষ্ট্রদূত বলেন, কয়েকটি দেশ সঠিক পদক্ষেপ নেয়ার জন্য নিরাপত্তা পরিষদের গুরুত্ব নিয়ে কথা বলছে কিন্তু এই ভেটো তাদের সদিচ্ছাকে প্রশ্নের মুখে ফেলেছে। পাশাপাশি মার্কিন ভেটো যেকোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের কার্যকারিতাকেও প্রশ্নের মুখোমুখি করেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page