March 26, 2026, 6:40 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজার আল-শিফা হাসপাতালে ‘মৃত্যুর সঙ্গে লড়ছে’ ৭ হাজার মানুষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। এতে করে হাসপাতালটিতে অবস্থানরত বাস্তুচ্যুত মানুষ, রোগী, চিকিৎসা কর্মীসহ ৭ হাজারেরও বেশি মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

এছাড়া হাসপাতালটিতে খাবার ও পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। গাজার সরকারের বরাত দিয়ে শুক্রবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক অবরোধের কারণে আল-শিফা হাসপাতালে অবস্থানরত ৭ হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষ, রোগী এবং চিকিৎসা কর্মী ‘পানি ও খাবারের অভাবে মৃত্যুর সাথে লড়াই করছে’ বলে বৃহস্পতিবার জানিয়েছে গাজা সরকারের মিডিয়া অফিস।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আল-শিফা হাসপাতালে শিশুদের জন্য কোনও খাবার, পানি বা দুধ নেই। এছাড়া হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের মৃত্যু হতে পারে, কারণ এসব শিশু এখন আর ইনকিউবেটর সুবিধা পাচ্ছে না।’

গাজার মিডিয়া অফিস বলেছে, ‘আল-শিফা হাসপাতালে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। সেখানে ৬৫০ জন রোগী এবং প্রায় ৭ হাজার বাস্তুচ্যুত ব্যক্তি রয়েছেন। চিকিৎসা দল, রোগী এবং বাস্তুচ্যুত ব্যক্তিরা প্রয়োজনীয় জিনিসের অভাবে বেঁচে থাকার জন্য লড়াই করছেন।’

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ইসরায়েলি বাহিনী হাসপাতাল কম্পাউন্ডের সমস্ত যানবাহন ধ্বংস করে দিয়েছে এবং চিকিৎসা কর্মী বা রোগীদের বের হতে দিতেও অস্বীকার করেছে।’

এই পরিস্থিতিতে কম্পাউন্ডে উপস্থিত সকলকে উদ্ধারের জন্য জরুরিভিত্তিতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আবেদন করেছে গাজার মিডিয়া অফিস। তারা বলেছে, ‘ইসরায়েলি সেনাবাহিনী আল-শিফা হাসপাতালের ভেতরে তল্লাশি ও অভিযান পরিচালনা করেছে, নিহতদের মৃতদেহ অজ্ঞাত স্থানে স্থানান্তর করেছে। দখলদার বাহিনী এই অবকাঠামোকে একটি সামরিক ব্যারাকে রূপান্তরিত করেছে।’

বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে আল-শিফা কম্পাউন্ডকে মুক্ত করার জন্য আন্তর্জাতিক চাপের আহ্বান জানানো হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে সৈন্য ও ট্যাংক সরিয়ে নেওয়ার দাবি এবং হাসপাতালে অস্ত্র থাকার ইসরায়েলি বর্ণনাকে মিথ্যা বলে অভিহিত করে প্রত্যাখ্যান করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘গাজার আল-শিফাসহ সকল হাসপাতালই মানবিক প্রতিষ্ঠান এবং এগুলোকে সামরিক অভিযানের মঞ্চ হিসাবে ব্যবহার করতে দেওয়া হবে না।’

প্রসঙ্গত, গাজার বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালটি কয়েকদিন ধরে ঘেরাও করে রাখার পর বুধবার ইসরায়েলি সেনাবাহিনী এই মেডিকেল কমপ্লেক্সে অভিযান চালায়।

পরে গাজার সরকারি মিডিয়া অফিস বুধবার জানায়, ‘ইসরায়েলি সৈন্যরা আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ভেতরে অনেক রোগী, আহত ব্যক্তি এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের পাশাপাশি বেশ কিছু চিকিৎসা ও নার্সিং কর্মীদের ওপরও আক্রমণ করেছে, তাদের পোশাক খুলতে বাধ্য করেছে এবং অপমান করেছে।’

হাসপাতালটিতে হামাসের ঘাঁটি রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলের এই দাবিকে সমর্থন করে যুক্তরাষ্ট্রও জানিয়েছে, তাদের কাছেও আল শিফা হাসপাতালের নিচে সুড়ঙ্গে হামাসের একটি ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার’ থাকার তথ্য রয়েছে।

তবে এ দাবি অস্বীকার করেছে হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে আল শিফা হাসপাতালে ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়ে একে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে অভিহিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page