March 12, 2026, 7:41 am
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজার আল শিফা হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার  আল শিফা হাসপাতালের পরিচালকসহ কয়েকজন চিকিৎসা কর্মীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) হাসপাতালটির চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল শিফার বিভাগীয় প্রধান খালিদ আবু সামরা জানান, হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াকে আরও কয়েকজন সিনিয়র চিকিৎসকের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল শিফাতে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের বাঙ্কার ও টানেল রয়েছে অভিযোগ তুলে কিছুদিন ধরে হাসপাতালটিতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

এরপরই আল শিফা হাসপাতালের নিচে হামাসের সুরক্ষিত সুড়ঙ্গ পাওয়ার কথিত ভিডিও প্রকাশ করে ইসরায়েল সেনারা। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে হামাস ও আল শিফার চিকিৎসকরা। কিন্তু ইসরায়েলি বাহিনী অভিযোগ করেছে, গাজার সবচেয়ে বড় হাসপাতালটি হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার হয়ে আসছিল।

এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী এ বিষয়ে শক্ত কোন প্রমাণ সরবরাহ করতে পারেনি।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ জানিয়েছেন, গাজার আরেক চিকিৎসাকেন্দ্র ইন্দোনেশিয়ান হাসপাতাল চার ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

আল জাজিরার সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, উত্তর গাজার এই হাসপাতালটির চারদিক থেকে বোমা হামলা অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page