March 26, 2026, 10:44 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজার একটি স্কুলে ইসরাইলি হামলায় ১৮ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজার মধ্যাঞ্চলের একটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় জাতিসংঘের স্টাফসহ ১৮ জন নিহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস নিয়ন্ত্রিত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, নুসিরাতের আল জাউনি স্কুলে বুধবার ইসরাইলি বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক  জাতিসংঘ সংস্থার (ইউএনআরডব্লিউএ)দু’জন সদস্যও রয়েছে। নুসিরাতের আল জাউনি স্কুলটিতে এর আগেও ইসরাইল বেশ কয়েক দফা হামলা চালিয়েছে।
এদিকে ইউএনআরডব্লিউএ এ হামলায় তাদের ছয়জন স্টাফ নিহত হয়েছে বলে দাবি করেছে। একক কোন হামলায় এটিই জাতিসংঘের সর্বোচ্চ সংখ্যক নিহতের  ঘটনা বলে ইউএনআরডব্লিউএ জানিয়েছে। গাজার কোন এলাকাই নিরাপদ নয় উল্লেখ করে জাতিসংঘ সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পৃথক এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ শুরুর পর স্কুলটিতে পাঁচ দফা হামলা চালানো হয়েছে। যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া প্রায় ১২ হাজার লোক স্কুলটিতে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেয়া অধিকাংশই নারী ও শিশু।
এদিকে জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস নিহতের এ ঘটনায় দু:খ প্রকাশ করেছেন।
এক্সে তিনি বলেছেন, গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। হামলায় আরো অন্তত ১৮ জন আহত হয়েছে বলে গাজার প্রতিরক্ষা সংস্থা থেকে বলা হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা আল জাউনি স্কুলের ভেতর হামাসের কমান্ড সেন্টার লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।
সম্প্রতি ইসরাইলি বাহিনী বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া বিভিন্ন স্কুলে হামলা চালিয়ে আসছে। ইসরাইলের অভিযোগ, এসব স্কুলে লুকিয়ে থেকে ফিলিস্তিনের হামাস যোদ্ধারা তৎপরতা চালাচ্ছে।
গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। ওই দিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে।  গাজায় ইসরাইলের হামলায় এ পর্যন্ত ৪১ হাজার ৮৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page