September 18, 2026, 1:19 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

গাজার একমাত্র ক্যানসার হাসপাতাল ও মেডিকেল স্কুল উড়িয়ে দিলো ইসরায়েলী বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজার একমাত্র বিশেষায়িত ক্যানসার হাসপাতাল ও সংলগ্ন একটি মেডিকেল স্কুল উড়িয়ে দিয়েছে ইসরায়েল। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের হামলা নিষিদ্ধ।

শুক্রবার (২১ মার্চ) বিস্ফোরণে গাজার মধ্যাঞ্চলের তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ২০২৩ সালের অক্টোবর থেকে চালানো ইসরায়েলি বিমান হামলায় এর আগেও এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

অনলাইনে পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি সেনাবাহিনী ভবনটি ধ্বংস করার পর ঘটনাস্থল থেকে আগুনের বিশাল কুণ্ডলী ও ধোঁয়া উড়ছে।

তথাকথিত নেটজারিম করিডোরে কার্যক্রম বাড়ানো ও সালাহ আল-দিন স্ট্রিটে সব ধরনের চলাচল বন্ধ করে দেওয়র পরই ক্যানসার হাসপাতালটি উড়িয়ে দেওয়া হলো।

এদিকে লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে।

ইসরায়েলের আর্মি রেডিও এক খবরে জানিয়েছে, লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে তিনটি রকেট প্রতিহত করা হয়েছে এবং দুটি লেবাননের ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয়।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ইয়াহমোর শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করছে।

তবে এসব সংঘাতে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠনও এখন পর্যন্ত ওই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় হামলা চালিয়ে হাজার হাজার ফিলিস্তিনি নারী, পুরুষ, শিশুকে হত্যা করা হয়েছে। সূত্র: আলজাজিরা

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page