October 17, 2026, 5:11 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়ার প্রেসিডেন্ট পরিষদের প্রধান  

বসনিয়া হার্জেগোভিনার প্রেসিডেন্ট পরিষদের প্রধান ডেনিস বেচিরোভিচ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বসনিয়া হার্জেগোভিনার প্রেসিডেন্ট পরিষদের চেয়ারম্যান ডেনিস বেচিরোভিচ (Denis Bećirović) গাজা উপত্যকার চলমান ঘটনাবলীকে সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল বলে বর্ণনা করেছেন।

তিনি রোববার তুরস্ক সফরে এসে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।  তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বলের দুলমাবাগচে প্রাসাদে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসরাইলের চলমান গণহত্যার শিকার গাজার বেসামরিক নাগরিকদের ভয়াবহ দুর্ভোগের প্রতি ইঙ্গিত করে বেচিরোভিচ বলেন, গাজায় চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল। পার্সটুডে ফার্সি জানায়, বসনিয়া হার্জেগোভিনার প্রেসিডেন্ট পরিষদের প্রধান ডেনিস বেচিরোভিচ আরো বলেন, অবিলম্বে গাজার নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা বন্ধ করে সেখানে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

ইহুদিবাদী ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের নিরপরাধ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করে।

গাজার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, ইসরাইলি গণহত্যার শিকার হয়ে এ পর্যন্ত প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি শহীদ ও ৯৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতের উল্লেখযোগ্য অংশই হচ্ছে নারী ও শিশু।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page