April 10, 2026, 10:02 am
শিরোনামঃ
খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজার টানেলে পানি ভরার পরিকল্পনা ; নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকে ইসরাইলকে ‘ধুয়ে দিল’ রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইল যদি সত্যিই গাজা উপত্যকায় হামাসের টানেল পানি দিয়ে ভরে দেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে তা হবে সরাসরি যুদ্ধাপরাধ। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রথম উপ স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি গতকাল (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে একথা বলেছেন। গাজায় ইহুদিবাদী বর্বর সেনাদের নারকীয় তাণ্ডব শুরুর পর চীন, রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত চলতি ডিসেম্বরের শুরুতে এই জরুরী বৈঠকের আহ্বান জানিয়েছিল।

বৈঠকে রাশিয়ার এ কূটনীতিক বলেন, “সম্প্রতি ইসরাইলের পক্ষ থেকে এই জঘন্য দুঃখজনক তথ্য প্রকাশ হয়েছে যে, তারা গাজার টানেলগুলোতে পানি ভরে দেয়া পরিকল্পনা করছে। এ পর্যন্ত যেসব তথ্য প্রকাশ হয়েছে তাতে একথা পরিষ্কার হয়েছে যে, ইসরাইলি সেনারা গাজার টানেলগুলোতে পানি ভরার জন্য পাম্প সেট করেছে এবং এ ব্যাপারে বাস্তব পদক্ষেপ নেয়ার সম্ভাবনা নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করছে। ইসরাইল যদি এটি করে তাহলে তা হবে নির্বিচার এবং সমুদ্রের পানি প্রবেশের ফলে গাজা উপত্যকা বসবাসের অনুপযুক্ত হয়ে উঠবে।”

এর আগে অক্টোবরের মাঝামাঝি তথ্য-প্রমাণ ছড়িয়ে পড়ে যে গাজা থেকে ফিলিস্তিনিদেরকে মিশরের দিকে তাড়িয়ে দেয়ার পরিকল্পনা করছে ইসরাইল।

পলিয়ানস্কি বলেন, ৭ অক্টোবর হামাসের অভিযানের বিপরীতে ইসরাইল যে মানবতাবিরোধী অপরাধ করেছে তাকে কোনভাবেই ন্যায্য বলা যাবে না। তিনি বলেন, মানবাধিকার আইন লঙ্ঘনের মধ্য দিয়ে অন্য পক্ষের কাছ থেকে মানবাধিকার আশা করা যায় না।

রাশিয়ার এ কূটনীতিক সংশয় প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারবে না কারণ এই সংস্থাটি তার পশ্চিমা প্রভুর বিরুদ্ধে কোন কাজ করে না। ফলে আইসিসি ইসরাইলকে সম্ভবত ক্ষমা করে দেবে কারণ ইরাক, আফগানিস্তান এবং লিবিয়ায় পশ্চিমারা যে বর্বরতা চালিয়েছে সে ব্যাপারেও আইসিসি অন্ধ ছিল।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page